বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবারও দেশসেরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবারও দেশসেরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়টি এবার ২০০ ধাপ এগিয়ে এসেছে। এই বছরের র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এর মাধ্যমে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে। বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এই র‌্যাংকিংয়ে বিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১২০০ এর মধ্যে। নতুন সূচকে এই উন্নতির প্রধান কারণ

হলো গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ঢাবির গবেষণার পরিবেশ সূচকে ১০ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৩, গবেষণার মান সূচকে ৬৭ দশমিক ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১ দশমিক ৪ থেকে বেড়ে হয়েছে ৩৩ দশমিক ২। এছাড়াও, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭ দশমিক ৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫। বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় গঠিত এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর

(শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। উপাচার্য এই সাফল্যকে ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল। উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) র‌্যাংকিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা অবস্থানে রয়েছে। কিউএস র‌্যাংকিংয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)