ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ
ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে
দেশে আজ সোনার ভরি কত
৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’
দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন
ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন
হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে
দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে এবং মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে বলে জানিয়েছে বাজুস ।
নতুন দাম অনুযায়ী (প্রতি ভরি স্বর্ণ), ২২ ক্যারেট: ২ লাখ ৭২৬
টাকা, ২১ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে বলেও জানা যায়। উল্লেখ্য,গত ৪ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল