ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক
আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ
‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী
ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ
বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় এক ঘন্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তিনি দ্রুত বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনা করেন।
বেগম খালেদা জিয়া নিপিড়ীত ফিলিস্তিনের জনগণের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং
চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।



