সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬

সেনা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে, স্বাধীনতার চেতনা রক্ষার সময় এসেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ |
১৯৭১ সালে পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে ২৩ বছরের সংগ্রামের পর অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন। কিন্তু সেই সংগ্রামের মূল্যায়ন না করে, স্বাধীনতার মূল চেতনাকে অবমূল্যায়ন করে যারা কাজ করছে, তারা আজ স্বাধীনতা বিরোধী চক্রে পরিণত হয়েছে। কয়েক মাসের ষড়যন্ত্রে নির্বাচিত সরকার পতন করায় তারা দেশের জন্য কোনো স্থায়ী অবদান রাখতে পারেনি। ইতিহাস তাদের কর্মকাণ্ডের বিচারের রায় ইতিমধ্যেই চূড়ান্তভাবে প্রস্তুত করেছে। দেশের বর্তমান অস্থিরতার মূল দায়ী হলো কিছু বিশ্বাসঘাতক সেনা কর্মকর্তা। নির্বাচিত সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তারা দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতাকে তারা অঙ্গভঙ্গ করেছে এবং এই ধরনের কর্মকাণ্ড শুধু সরকারের নয়, সমগ্র জাতির আস্থা ধ্বংস

করেছে। ইতিহাস কখনো এই বিশ্বাসঘাতকতাকে ভুলবে না। স্বাধীনতা শুধু অর্জন নয় এটি রক্ষারও প্রতিশ্রুতি দাবি করে। যারা দেশের স্বার্থের বিপরীতে কাজ করেছে, তারা জাতির বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। এই বিশ্বাসঘাতকতার মূল্য আজ আমাদের চোখের সামনে দৃশ্যমান। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা, এবং জনগণের হতাশা সবই সেই ভুলের ফল। আজ আমাদের করণীয় স্পষ্ট এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রকে রক্ষা করা। নাগরিক, রাজনৈতিক দল, এবং সংবিধানিক প্রতিষ্ঠানকে একজোট হয়ে কাজ করতে হবে। যারা জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মার সম্মান রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। বিশ্বাসঘাতকতা কখনো সফল হয় না। ইতিহাস সর্বদা সত্যের পাশে থাকে। দেশের বর্তমান সংকট এই সত্যকে আরও শক্তভাবে প্রমাণ করেছে। এখন সময় এসেছে সুসংহত,

সচেতন, এবং গণতান্ত্রিক পদক্ষেপ নেওয়ার যাতে স্বাধীনতার অর্জন চিরস্থায়ী হয় এবং পুনরায় বিশ্বাসঘাতকতা দেশের গণতন্ত্রকে বিষ্ঠা দিতে না পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’