আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। চাল, ডাল থেকে শুরু করে জ্বালানি গ্যাস—প্রতিটি পণ্যের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় জনমনে দানা বাঁধছে তীব্র ক্ষোভ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক সাধারণ নাগরিকের বক্তব্যে উঠে এসেছে বর্তমান বাজার পরিস্থিতির ভয়াবহ চিত্র এবং আওয়ামী লীগ সরকারের আমলের স্বস্তিদায়ক স্মৃতির তুলনা। রাস্তায় দেওয়া এক সাক্ষাৎকারে ওই ব্যক্তি আক্ষেপ করে জানান, বর্তমান সময়ের তুলনায় আওয়ামী লীগ সরকারের আমলে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি সহনীয় ছিল। চালের দামের তুলনা করতে গিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ ২৬০০ টাকা বস্তা চাল দিছে, অহন মনে বোঝেন ৩২০০ টাকা নেই।” অর্থাৎ, সরকার পরিবর্তনের পর চালের বস্তায় অন্তত

৬০০ টাকা দাম বেড়েছে, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য বড় একটি আঘাত। শুধু চাল নয়, জ্বালানি খাতের অস্থিরতা নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “একটা গ্যাস যদি এই দেশে ১১০০ টাকার গ্যাস ২৮০০ টাকা চায়, তখন আপনার কি হইব?” তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, পূর্ববর্তী সরকারের সময়ে যে গ্যাস ১০০০-১১০০ টাকার মধ্যে পাওয়া যেত, তা বর্তমানে প্রায় তিনগুণ দামে বিক্রি হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যের কাছে সাধারণ মানুষের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বর্তমানে দোকানদার বা ব্যবসায়ীদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, “সিন্ডিকেটটা কি করবেন আপনি কন? আপনি পারবেন দোকানদারের লগে? দোকানদার কইব নাই। আমি আনছি

বেশি দা, বাবা বেশি দা বেচতে হইব।” সাধারণ মানুষের এই হাহাকার এটিই প্রমাণ করে যে, আওয়ামী লীগ সরকারের সময় বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার যে প্রচেষ্টা ছিল, তা বর্তমান সময়ের চেয়ে যোজন যোজন ভালো ছিল। সিন্ডিকেট দমনে এবং জনদুর্ভোগ কমাতে বিগত সরকারের ভূমিকা যে কতটা কার্যকর ছিল, আজকের এই অস্থির বাজার পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ তা হাড়াহাড় টের পাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’