ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা
নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী
মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক
মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু
মধুপুরে মাদ্রাসায় ফের ছাত্রকে যৌন নির্যাতন
পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই
ছাত্রীদের যৌন হয়রানি, জামায়াত নেতা বহিষ্কার
মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েমকে। একইসঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নপত্র নাকচ করা হয়েছে।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করার প্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত।
আবদুর রাকিব বলেন, ‘সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসা শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠে মোনায়েন হোসাইনের বিরুদ্ধে। এরপর গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। যেখানে মোনায়েম হোসাইনের
নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।’
নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।’



