চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করতে শিক্ষা বোর্ড কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণে ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতি চেষ্টা হয়েছে বলে একটি অভিযোগ দুদকের কাছে আসে। অভিযোগ পেয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন দুদক কর্মকর্তারা। এ ছাড়া আরও কিছু অভিযোগ ছিল। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এর আগে একই অভিযোগে বোর্ড নিজস্বভাবে তদন্তে নামে। গত ১১ সেপ্টেম্বর তিন সদস্যের একটি কমিটি করা হয়। ১৮ সেপ্টেম্বর কমিটির প্রতিবেদন জমা দেওয়ার

কথা থাকলেও ১৫ কর্মদিবস সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের জানান, দুদকের কর্মকর্তারা যা চেয়েছেন আমরা তা দিয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আমরাও তদন্ত কমিটি গঠন করেছি। এর আগে গত ১০ আগস্ট পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়। উত্তরপত্রে নম্বর সংশোধন হয়েছে ১ হাজার ৭৪২ জনের, জিপিএ বদলেছে ৬৪৬ জনের। ফেল থেকে পাস করেছে ৬৪ শিক্ষার্থী এবং নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। চট্টগ্রাম বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ৩৩ শিক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। জিপিএ-৫

পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। পুনর্নিরীক্ষণের পর নতুন ফল অনুযায়ী পাসের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২৪৫ জনে, আর জিপিএ-৫ পায় ১১ হাজার ৯০৮ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী