টঙ্গীতে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

টঙ্গীতে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফায়ার ফাইটার জান্নাতুল নাঈম। এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ তিনজন মারা যান। গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি

ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গুদামে বিপুল দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা বা তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ