ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা
রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া
নাহিদের ফাইফার, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস
মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল
‘গুপ্ত, গুপ্ত, ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে আমির হামজাকে কলেজে অবরুদ্ধ
মন্ত্রীদের সামনে কৃষি কর্মকর্তাকে তুলোধুনোঃ কৃষি বিভাগ কর্তৃক হাওরের ক্ষয়ক্ষতির অসত্য তথ্য প্রদানের দাবি বিএনপি নেতাকর্মীদের
কেন যুক্তরাষ্ট্র যেতে বাধা দেওয়া হলো সোহেল তাজকে? ‘তাদেরকে জিজ্ঞেস করুন’ বোনের জবাব
যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থামিয়ে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে।
আজ ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার বোন মাহজাবিন আহমদ মিমি।
মাহজাবিন জানান, “সোহেল তাজের বিদেশযাত্রা বাধাগ্রস্ত হয়েছে।”
ঠিক কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত বুধবার।” তবে আটকে দেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তার সংক্ষিপ্ত জবাব ছিল, “সেটা তাদেরই জিজ্ঞেস করুন।”
এদিকে বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভ্রমণরোধ জারি থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।
সোহেল তাজ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগ সরকারের আমলে। পরে ২০০৮ সালে পুনরায় একই আসন থেকে
নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ই জানুয়ারি মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। কিন্তু একই বছরের ৩১শে মে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩শে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও তিনি পদত্যাগ করেন। তবে প্রথমবার প্রক্রিয়াগত কারণে পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। পরে একই বছরের ৭ই জুলাই আবার পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়। এরপর থেকে তিনি আর কখনো সক্রিয় রাজনীতিতে যুক্ত হননি।