যুবলীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, সন্ত্রাস: নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র রক্ষার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

যুবলীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, সন্ত্রাস: নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র রক্ষার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এক যৌথ বিবৃতিতে যুবলীগ নেতা ও কর্মীদের উপর ফ্যাসিস্ট ইউনূস গং বাহিনীর অমানবিক নির্যাতন, মব সন্ত্রাস এবং গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় বলেন, ফ্যাসিস্ট ইউনূস গং বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা ও কর্মীদের উপর অমানবিক নির্যাতন, মব সন্ত্রাস ও গণগ্রেপ্তারের মাধ্যমে দেশব্যাপী এক ভয়াবহ ও আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, যুবলীগ সবসময় গণমানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। অথচ বর্তমান ফ্যাসিবাদী শক্তি আমাদের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মব

সন্ত্রাস এবং দমননীতি প্রয়োগ করছে, যা বাকস্বাধীনতা ও বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য গুরুতর হুমকি। আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের জোর দাবি জানাচ্ছি। যুবলীগ জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভবিষ্যতেও জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির পক্ষে অটল থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম