এশিয়া কাপের ম্যাচে ভারত-পাকিস্তানের এমনটা করার কারণ কী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
     ৪:৫৬ অপরাহ্ণ

এশিয়া কাপের ম্যাচে ভারত-পাকিস্তানের এমনটা করার কারণ কী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৬ 97 ভিউ
রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যেই চলছে উত্তপ্ত সম্পর্ক। ক্রিকেটও যে এর বাইরে নয় সেটার প্রমাণ মিলেছে রোববারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে। হাইভোল্টেজ এই ম্যাচে ভারত সহজে জয় পেলেও ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল মাঠের নানা কাণ্ড। টসের সময় দুই দলের অধিনায়ক কেউই কারও সঙ্গে করমর্দন করেনি। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যাননি। শুরু থেকেই ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে মনে হচ্ছিল তারা যেন ম্যাচ শেষ করতে পারলেই বাঁচে। আনুষ্ঠানিকতার ছিটেফোঁটাও দেখা যায়নি ম্যাচে। পাকিস্তানিদের সঙ্গে কেন হাত মেলায়নি, সেই ব্যাখ্যায় ভারতের দাবি পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের প্রতি সম্মান জানাতেই সূর্যকুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা করমর্দন করেননি। ম্যাচ জয়ের

পর এই আচরণ নিয়ে মুখ খোলেন ভারতীয় অধিনায়ক। সূর্যকুমার স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের সরকার ও বিসিসিআই শুরু থেকেই এক অবস্থানে ছিল। আমরা এখানে শুধু ক্রিকেট খেলতে এসেছি। আর মাঠে যথাযথ জবাব দিয়েছি।’ সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, ‘জীবনে কিছু বিষয় আছে যা ক্রীড়াসুলভতার চেয়েও বড়। আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলার সব ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে আছি। এই জয় উৎসর্গ করছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে, যারা ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছিলেন। তারা আমাদের প্রেরণা, সুযোগ পেলে আমরাও তাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব।’ পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন তো সূর্যকুমার-পান্ডিয়ারা বাদই দিয়েছেন। এমনকি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের হ্যান্ডশেক ছাড়াই সোজা ড্রেসিংরুমে ফিরে যান।

পাকিস্তানি খেলোয়াড়রা অপেক্ষা করলেও দরজা বন্ধ করে দেন ভারতীয়রা। উল্লেখ্য, এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ে ক্রিকেটের ওপর। দুই দলের ম্যাচে সেটি স্পষ্টভাবেই ফুটে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস