সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে কোনো প্রকার হয়রানি না করে উক্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে আবশ্যিকভাবে নিয়োগপত্র প্রদান করবে। এতে আরও বলা হয়, নিয়োগপত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। অন্যথায় উক্ত পদ শূন্য মর্মে বিবেচিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানগণ কোনো প্রকার হয়রানি না করে যোগদানকৃত শিক্ষকের এমপিওভুক্তির কার্যক্রম গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!