হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫
     ১১:৩১ অপরাহ্ণ

হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩১ 94 ভিউ
নেপালে জেন জিদের চলমান দুর্নীতি বিরোধী বিক্ষোভের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, তার কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশ দল যে হোটেল আছে, এক পর্যায়ে ওই হোটেলে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা খুঁজতে এসেছিলেন একদল বিক্ষোভকারী। সুমন রেজা বলেন, ‘হিলটন হোটেলে আগুন দেওয়ার পর আমরা ভীত হয়ে পড়ি। কখন কী হয়, বুঝতে পারছিলাম না। তখন আমরা সবাই লবিতে অপেক্ষা করেছিলাম। বিক্ষোভকারীরা আসলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় এখানে ফুটবলার আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। আমাদের লবিতে

দেখে আন্দোলনকারীরাও বুঝতে পেরেছেন। এখন আমাদের আতঙ্ক কমেছে।’ পাশের ভবনে আগুন লাগানোর একটি ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ভিডিওতে জামালকে বলতে শোনা গেছে, ‘এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।’ এই ভিডিও প্রসঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা কাঠমান্ডু থেকে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের হোটেলের পাশে একটি বাসা সেটা। ওখানে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতার বাসা। সেই বাসায় আগুন দেওয়া হয়েছে। আরেকটু দূরে হোটেল হিলটন। সেই হোটেলও আগুন লাগানো হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস