নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই রাস্তায় নেমেছে নেপালের জেনারেশন জেড (জেন-জি) তরুণরা। তাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা শিল্পী ও বিনোদন তারকারা। দেশটির প্রখ্যাত অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ ও হরি বনশ আচার্য ফেসবুকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। আচার্য এক পোস্টে ‘নতুন করে তৈরি হওয়া একটি রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার’ উদাহরণ টেনে জনসেবামূলক অবকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, আমি প্রতিদিন ভেবেছি এই রাস্তা এত দ্রুত ভেঙে পড়ল কেন। কিন্তু শুধু ভেবেছি। আজকের তরুণরা শুধু ভাবে না, প্রশ্ন তোলে—কেন ভাঙল? কিভাবে? কে দায়ী? তিনি নেতাদের উদ্দেশে আহ্বান জানান যেন তারা দায়িত্বশীল হন এবং ভবিষ্যৎ প্রজন্মকে

জায়গা করে দেন। মদন কৃষ্ণ শ্রেষ্ঠও একই সুরে লিখেছেন, দেশের প্রতিটি যুগ দেখেছি, সংগ্রাম পেরিয়েছি। কিন্তু সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার লালসা বেড়েই চলেছে। প্রতিদিন হাজারও তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছে। এ যেন মাতৃভূমির কান্না। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাদের কণ্ঠস্বর অবশ্যই শোনা উচিত। শিল্পী প্রকাশ সাপুত তার দুই ভাই সুনীল ও সাচীনকে বিক্ষোভে অংশ নিতে উৎসাহ দিয়েছেন। তিনি ইউটিউব থেকে পাওয়া গত মাসের আয় থেকে প্রত্যেককে ২৫ হাজার রুপি পাঠিয়েছেন। সাপুত তাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে এবং অতিরিক্ত ক্লান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন। অভিনেতা ও পরিচালক নীশ্চল বসনেত টিকটকে সমর্থন জানিয়ে বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় এসে জনগণকে ভুলে যান এবং দমনমূলক নিয়ম বানান। তবে এবার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন

নেপালে থাকা তরুণরাই, যা তাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তিনি পুলিশকেও অনুরোধ করেছেন যেন আন্দোলনের সময় কোনো সহিংসতা না ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব