ভেনিসে আবেগে কেঁদে ফেললেন ‘দ্য রক’, অস্কারের পথে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভেনিসে আবেগে কেঁদে ফেললেন ‘দ্য রক’, অস্কারের পথে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
ইতালির ভেনিসে চলছে ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই উৎসবে প্রদর্শিত হলো ডোয়াইন জনসনের অভিনীত নতুন চলচ্চিত্র ‘দ্য স্ম্যাশিং মেশিন’। সিনেমা প্রদর্শনের পর দর্শকরা ১৫ মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান অভিনেতা ও তার টিমকে। ৫৩ বছর বয়সী ডোয়াইন জনসন এই আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন। এই করতালির সময় ভেনিস উৎসবে এখন পর্যন্ত দীর্ঘতম রেকর্ড হিসেবে ধরা হয়েছে। সিনেমায় জনসনকে দেখা যাবে বাস্তব জীবনের কিংবদন্তি কুস্তিগির মার্ক কেরের চরিত্রে। নব্বইয়ের দশকে দুইবারের ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়নের জীবনের উত্থান-পতন, লড়াই এবং মানসিক দ্বন্দ্বকে ঘিরে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। পরিচালক বেনি সাফদি সিনেমাটি নির্মাণ করেছেন। মার্ক কেরের প্রেমিকা ডন স্ট্যাপলসের চরিত্রে অভিনয়

করেছেন এমিলি ব্লান্ট। সিনেমার প্রদর্শনী শেষে পরিচালক বেনি সাফদি মঞ্চে উঠে ডোয়াইন ও এমিলিকে জড়িয়ে ধরেন। তিনজনই আবেগ সামলাতে পারেননি। দর্শকদের মধ্যে উপস্থিত আসল মার্ক কেরও আবেগে কেঁদে ফেলেন। এই মুহূর্তটি ভেনিস চলচ্চিত্র উৎসবের একটি স্মরণীয় এবং আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছে। ঠিক যেমনটি চার বছর আগে ব্রেন্ডান ফ্রেজারের ‘দ্য হোয়েল’ প্রদর্শনীতে হয়েছিল, যা তাকে অস্কার এনে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার মাধ্যমে ডোয়াইন জনসনও অস্কারের প্রার্থী হতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল