‘শেষ’ ম্যাচে খেলতে নেমে প্রায় কেঁদেই ফেললেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

‘শেষ’ ম্যাচে খেলতে নেমে প্রায় কেঁদেই ফেললেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
এস্তাদিও মনিউমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এক বিশেষ রাতই কাটাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক শেষবারের মতো দেশের মাটিতে অফিসিয়াল ম্যাচ খেলতে নেমেছেন। ম্যাচ শুরুর আগেই তিনি বলেছিলেন, ‘আমরা এটাকে বিশেষভাবে উপভোগ করব।’ তবে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য, মেসির জন্য বেশ আবেগের এক ম্যাচই হচ্ছে। ম্যাচ শুরুর আগের দিন থেকেই তার আঁচ পাওয়া যাচ্ছিল। ম্যাচের ঠিক আগে খোদ মেসিকেও আক্রান্ত করল বিষয়টা। মেসি প্রায় কেঁদেই ফেললেন। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় ঘটল এই ঘটনা। মাঠে প্রবেশের পরই দর্শকদের করতালিতে ভেসে যান মেসি। গা গরমের সময়ও নিজের আবেগ লুকাতে পারেননি তিনি। চোখ ছলছল করছিল তার। ম্যাচ শুরুর মুহূর্তে তিন ছেলে থিয়াগো,

মাতেও ও সিরোকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। গ্যালারির ভিআইপি বক্স থেকে সবকিছু দেখছিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও পরিবারের অন্য সদস্যরা। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ১৯৩ ম্যাচ খেলা মেসি এভাবেই লিখছেন নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলায় তিনি জিতেছেন কাতার বিশ্বকাপ ২০২২, কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, আর ফিনালিসিমা ২০২২। ভেনেজুয়েলার সঙ্গে এই ম্যাচের পর আর্জেন্টিনা আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাই ম্যাচ খেলবে। লা আলবিসেলেস্তে ইতোমধ্যেই প্রথম স্থান নিশ্চিত করেছে এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এখানেই থেমে নেই মেসির গল্প। আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে।

আর ২০২৬ সালে অপেক্ষা করছে ফিনালিসিমা ও যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির