রাভিনার সঙ্গে গোপন বাগদান ভেঙে শিল্পার দিকে হাঁটেন অক্ষয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

রাভিনার সঙ্গে গোপন বাগদান ভেঙে শিল্পার দিকে হাঁটেন অক্ষয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
৯০–এর দশকে বলিউডে ঝড় তোলা জুটিদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘টিপ টিপ বরসা পানি’ গানের মতো অনবদ্য দৃশ্য আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। রোম্যান্স, অ্যাকশন আর মিউজিক মিলিয়ে তাদের অনস্ক্রিন রসায়ন এক সময় ভক্তদের ভাবনায় রূপ নেয় বাস্তব প্রেমে। ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, এবং ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’— এসব হিট ছবির বাইরে বাস্তব জীবনেও ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। এমনকি পরিবার-পরিজন উপস্থিত থেকে গোপন বাগদানও সম্পন্ন হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি। ১৯৯৮ সালে রেডিফ-কে দেওয়া এক সাক্ষাতকারে অক্ষয় নিজেই বলেন, ‘এটা শুধু একটা বাগদান ছিল, পরে ভেঙে যায়। তবে আমরা কখনও বিয়ে করিনি—

এটা সবাইকে জানাতে চাই।’ তার কণ্ঠে তখন শোনা গিয়েছিল আত্মপক্ষ সমর্থনের সুর। অন্যদিকে ১৯৯৯ সালে এক সাক্ষাতকারে রাভিনা জানান, অক্ষয় নারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বাগদানের খবর প্রকাশ্যে এলে তার ‘খিলাড়ি’ ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে—এই ভেবেই সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাভিনাকে প্রতারিত করেছিলেন অক্ষয়। যদিও শিল্পার সঙ্গে সম্পর্কও বেশিদিন টেকেনি। অবশেষে ২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই সন্তান— আরভ ও নিতারা। অক্ষয় বর্তমানে সুখী সংসার জীবন কাটালেও রাভিনা ট্যান্ডনও পিছিয়ে নেই। তিনি ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে সংসার গড়েছেন। তাদের দুই সন্তান— রনবীর বর্ধন ও রাশা।

এছাড়া ১৯৯৫ সালে দুই কন্যা পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল