ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করছে। হাইকোর্টের এক আদেশে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়। তফসিল অনুযায়ী, ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থগিতাদেশের খবর ক্যাম্পাসে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামীন মোল্লা বলেন, “ভিসি স্যারের বাসভবনের সামনে আমরা অবস্থান নিয়েছি। ডাকসু বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলবে।” অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, “আমরা নির্বাচন স্থগিতের পক্ষে

নই। আমাদের দাবি—ডাকসু নির্বাচন পূর্বঘোষিত সময়েই, অর্থাৎ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হোক।” শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন নানা কারণে বিলম্বিত হচ্ছে। এবারও নির্বাচন স্থগিত করায় বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন সময়মতো না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন। এদিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নিয়েছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ডাকসু নির্বাচন নিয়ে এই অচলাবস্থা বিশ্ববিদ্যালয়জুড়ে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু