লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তুলতে সক্ষম হয় ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে তেজার ব্যাটে। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাসকিন আহমেদ—৪ উইকেট শিকার করেন মাত্র ২৮ রানে। জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে নামে টাইগাররা। ইনিংসের প্রথম তিন বলেই তিনটি বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। তবে ৯ বলে ১৫ রান করে ফিরে যান তিনি। এরপর লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। দেখেশুনে

খেললেও ২৪ বলে ২৯ রান করে আউট হন তানজিদ। তবে উইকেটে থিতু হয়ে দলের হাল ধরেন অধিনায়ক লিটন। সাদা বলে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকা লিটনের ব্যাট এবার হাসল। সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে। মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান—১৯ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করে ১৩.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন