আফগানদের ব্যাটিং দুর্দশায় জয়ে শুরু পাকিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫
     ৫:৪৭ অপরাহ্ণ

আফগানদের ব্যাটিং দুর্দশায় জয়ে শুরু পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৫:৪৭ 155 ভিউ
মিডল অর্ডারে মাত্র ৪ রানে আফগানিস্তানের ৫ উইকেট পতনে জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে জয় পেয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান তুলে পাকিস্তান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে সাবধানী হয় তারা। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ২১, সাইম আইয়ুব ১৪, ফখর জামান ২০ ও হাসান নাওয়াজ ৯ রানে ফিরেন। ৮৩ রানে চতুর্থ উইকেট পতনের পর পাকিস্তানের বড় সংগ্রহের পথ তৈরি করেন অধিনায়ক সালমান আঘা ও মোহাম্মদ নাওয়াজ। পঞ্চম উইকেটে সালমান ও নাওয়াজের ২৭ বলে ৫৩ রানের ঝড়ো জুটিতে ২০ ওভারে

৭ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৩টি করে চার-ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৫৩ রান করেন সালমান। ১১ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন নাওয়াজ। শেষ দিকে মোহাম্মদ হারিস ১৫ ও ফাহিম আশরাফ ১৪ রান করেন। জবাবে ১১ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলে ভালভাবেই লড়াইয়ে ছিল আফগানিস্তান। কিন্তু ১২তম ওভার থেকে পথ হারায় আফগানরা। পাকিস্তান পেসার হারিস রউফের এক ওভারে ২ উইকেট হারায় তারা। এরপর ১৩ থেকে ১৫তম ওভারে আরও ৩ ব্যাটারকে হারিয়ে ৭ উইকেটে ৯৭ রান তুলে আফগানিস্তান। ১৭ বলে মাত্র ৪ রানে ৫ উইকেট পতনে বড় ব্যবধানে হারের মুখে ছিটকে পড়ে আফগানরা। শেষদিকে অধিনায়ক রশিদ খানের

১টি চার ও ৫টি ছক্কায় ১৬ বলে ৩৯ রানের সুবাদে হারের ব্যবধান কমাতে পারে আফগানিস্তান। ইনিংসের ১ বল বাকী থাকতে ১৪৩ রানে অলআউট হয় আফগানরা। রশিদের পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ৩১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রাখেন রউফ। ম্যাচ সেরা হন সালমান। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) রাতে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস