ফেনীতে মাদককাণ্ডে দলীয় কর্মীর হাতে যুবদল নেতা খুন, গ্রেপ্তার ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ফেনীতে মাদককাণ্ডে দলীয় কর্মীর হাতে যুবদল নেতা খুন, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
ফেনীতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সদলীয় কর্মীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন এক যুবদল নেতা। ২৮শে আগস্ট, বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার ফাজিলপুর রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার ভোরে হত্যাকাণ্ডে জড়িত এরশাদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত যুবদল নেতার নাম আলমগীর হোসেন সোহাগ (৪০)। তিনি ফাজিলপুর ইউনিয়নের রাজনগরের রুহুল আমিনের ছেলে ও ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি। অভিযুক্ত এরশাদ একই এলাকার বাসিন্দা এবং যুবদলের সক্রিয় কর্মী। দুজনই পশ্চিম ফাজিলপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রক। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে আলমগীর হোসেন সোহাগকে কুপিয়ে জখম করে একই গ্রামের যুবদল কর্মী এরশাদ মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিলে কর্তব্যরত

চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বাদি হয়ে আজ থানায় এরশাদকে আসামি করে মামলা দেন। তিনি বলেন, ‘স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তি সঙ্গে সোহাগের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরশাদ চারদিন আগেই মাদকের মামলায় কারাগার থেকে বের হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’ ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মহসিন বলেন, ‘নিহত সোহাগের বুকে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’ ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামছুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ছাগলনাইয়া থেকে হত্যাকান্ডে জড়িত একমাত্র আসামি এরশাদকে গ্রেপ্তার করেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম