শ্রীলংকার টি২০ দলে ভিশেন, নেই হাসারাঙ্গা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

শ্রীলংকার টি২০ দলে ভিশেন, নেই হাসারাঙ্গা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০ নিয়ে সুদূরপ্রসারী চিন্তাভাবনাই হয়তো করছে শ্রীলংকা। গত মাসে বাংলাদেশের মুখোমুখি হওয়া টি২০ দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে লংকানরা। এশিয়া কাপের আগে সবশেষ এই ২০ ওভারের সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ভিশেন হালামবাগে। এই ২০ বছর বয়সীর সঙ্গে দলে আরও দুই নতুন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা। দলে ফিরেছেন লেগস্পিন বোলিং অলরাউন্ডার দুশান হেমান্থা ও সিমার দুষ্মন্ত চামিরা। বাদ পড়েছেন আভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, জেফ্রি ভ্যান্ডারসি, এহসান মালিঙ্গা ও ইনজুরি আক্রান্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি এসএলসি টি২০ লিগে অভিভূত করেছেন ভিশেন, নুয়ানিদু ও মিশারা। বাংলাদেশ সিরিজে চোট পেয়ে হাসারাঙ্গা মাঠের

বাইরে। আগামী ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিনটি টি২০ খেলবে দুই দল। তার আগে দুটি ওয়ানডে হবে তাদের মধ্যে। শ্রীলংকা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ভিশেন হালামবাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশন হেমান্থা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির