সংস্কারের নামে খোলা হলো ভালো রাস্তা, দুর্ভোগে ১৩ গ্রামের মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫

সংস্কারের নামে খোলা হলো ভালো রাস্তা, দুর্ভোগে ১৩ গ্রামের মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ |
সংস্কারের উদ্দেশে বর্ষার আগে খোলা হলো কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া বাজারের দুপাশের ভালো রাস্তা। এরপর তিন মাস অতিবাহিত হলেও সংস্কার হয়নি সড়কটি। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় অন্তত ১৩টি গ্রামের মানুষ। সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বারবাকিয়া থেকে চকরিয়ামুখী ও বারবাকিয়া থেকে চট্টগ্রামমুখী রাস্তা দুটির পিচঢালাই তুলে ফেলা হয়েছে। বর্ষার কারণে গুরুত্বপূর্ণ সড়কটিতে বড় বড় গর্ত হয়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ১৩টি গ্রামের বাসিন্দারা। গ্রামগুলো হলো- ধনিয়াকাটা, কাদিমাকাটা, পাহাড়িয়াখালী, পশ্চিম পাহাড়িয়াখালী, কাটামোড়া, চনখোলা, নাজিরপাড়া, ভারুয়াখালী, নাথপাড়া, পূর্ব ভারুয়াখালী, রব্বানিপাড়া, কাছারিমোড়া, সবুজপাড়া। নাজিরপাড়ার বাসিন্দা ও বাজারের দোকানদার আনিছুর রহমান বলেন, রাস্তাগুলোতে বড় বড় গর্ত তৈরি হয়ে একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

আমরা টিকাদারের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করেছি। তিনি কোনো প্রকার কর্ণপাত করছেন না। পাহাড়িয়াখালীর বাসিন্দা মোহাম্মদ তোহা বলেন, কাজটি বর্ষার আগে শেষ করতে না পারলে খোলা হলো কেন? শুধু শুধু মানুষকে ভোগান্তিতে ফেলছে। এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী, স্কুলের বাচ্চারা চলাচল করতে সমস্যায় পড়ছে। আমরা এ রাস্তার দ্রুত সংস্কার চাই। সড়কগুলোর পাশে রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। হোসনেআরা বালিকা উচ্চ বিদ্যালয়, রহমানিয়া দারুল উলুম মাদ্রাসা ও প্রতিশ্রুতি স্কুল অ্যান্ড কলেজ। সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের। এ বিষয়ে হোসনেআরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আলী বলেন, সড়কগুলো খোলার আগে ভালো ছিল। এখন

খুলে ফেলার পর থেকে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে ছাত্রীদের চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি দিনদিন কমছে। তিনি বলেন, আমরা চাই, অন্তত শিক্ষার্থীদের দিক বিবেচনা করে তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার হোক। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইউনুস বলেন, এই রাস্তা নিয়ে প্রকৌশলীর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। তারা বারবার আশ্বাস দিয়েছেন, রোদ উঠলে সংস্কার কাজ শুরু হবে। এরপর কতবার রোদ এলো আর গেল, সড়কটি সংস্কার হলো না। উপজেলা প্রকৌশলী সৌরভ দাশ বলেন, বর্ষা বাদলের কারণে কাজ করা হচ্ছে না। বৃষ্টি বন্ধ হলে কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়