লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ August, ২০২৫

লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ August, ২০২৫ |
ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগামহীন হারে বেড়ে যাওয়ায় সম্পদের গুণগত মান কমে যাচ্ছে। পাশাপাশি সম্পদের পরিমাণ কমছে। এতে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ছে। বেড়ে যাচ্ছে ঝুঁকির মাত্রা। খেলাপি ঋণের ঊর্ধ্বগতি ব্যাংকগুলোর মূলধন কাঠামোতে সবচেয়ে বড় আঘাত করছে। যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি বাড়ছে তাদের তত বেশি প্রভিশন ঘাটতি হচ্ছে। বেড়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ সম্পদ। প্রতিটি ব্যাংকের শীর্ষ দুজন ঋণগ্রহীতা খেলাপি হলে ২৪টি ব্যাংক প্রয়োজন অনুযায়ী মূলধন রাখতে পারবে না। ফলে ঋণখেলাপিদের পেটে চলে যাচ্ছে ব্যাংকের মূলধন। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, শীর্ষ দুজন ঋণগ্রহীতা খেলাপি হলে ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব

পড়বে। ব্যাংক খাতে ঋণের পোর্টফোলিও বিশ্লেষণে দেখা যায়, মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রে এই খাতটি মারাত্মক প্রতিকূলতার সম্মুখীন হবে। বিভিন্ন ঋণ ঝুঁকি সম্পর্কিত ধাক্কার মধ্যে প্রতিটি ব্যাংকের ২ জন করে শীর্ষ ঋণগ্রহীতা খেলাপি হলে তাদের মূলধন কাঠামো ভেঙে পড়বে। এর ধাক্কা প্রথমে আসবে স্বল্প মূলধন রয়েছে এমন ১৯টি ব্যাংকের ওপর। এরপর মাঝারি মানের মূলধন আছে এমন আরও ৫টি ব্যাংক ব্যাংকের প্রয়োজনের তুলনায় মূলধন রাখতে পারবে না। সব মিলে ২৪টি ব্যাংক নতুন করে মূলধন ঘাটতিতে পড়বে। ফলে ব্যাংক খাতে মূলধন ঘাটতি আরও বাড়বে। তখন ব্যাংক খাতের স্থিতিশীলতায় আরও নেতিবাচক প্রভাব ফেলবে। এতে ঋণের বিপরীতে রাখা জামানত ৩০ শতাংশ কমে যেতে পারে। পাশাপাশি খেলাপি

ঋণ আরও ৩ শতাংশ বাড়তে পারে। ফলে চাহিদা অনুযায়ী মূলধন সংরক্ষণে ব্যর্থ ব্যাংকের সংখ্যা আরও বেড়ে যাবে। প্রতিবেদনে বলা হয়, ঋণ বিতরণের ক্ষেত্রে নিয়মনীতি না মানা ও দুর্বল তদারকির কারণে ব্যাংক খাতে ঋণ আদায় কম হচ্ছে। ফলে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। খেলাপি হওয়ার পর ওইসব ঋণ আদায় হচ্ছে না। এতে মন্দ ঋণের পরিমাণও ব্যাপকভাবে বেড়েছে। মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রভিশন ঘাটতি বেড়ে পৌনে লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। মোট খেলাপির মধ্যে ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা মন্দ (আদায় অযোগ্য) ঋণে পরিণত হয়েছে। ফলে যত খেলাপি ঋণ বাড়ছে, তত বেশি ব্যাংকের

সম্পদের মান কমছে। পাশাপাশি ব্যাংকের আয় কমায় খেলাপি ঋণের বিপরীতে চাহিদা অনুযায়ী প্রভিশন রাখা সম্ভব হচ্ছে না। ফলে তখন ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কমপক্ষে ১০ শতাংশ মূলধন রাখতে হয়। তখন ব্যাংক আর চাহিদা অনুযায়ী মূলধন রাখতে পারে না। ঝুঁকিপূর্ণ সম্পদের নিরাপদ আবরণ তৈরি করতে গিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে মূলধন। একপর্যায়ে মূলধন ঘাটতিতে পরিণত হচ্ছে ব্যাংক। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০২৩ সালে ১০ শতাংশের কম মূলধন ছিল ১০টি ব্যাংকের। এক বছরের ব্যবধানে ২০২৪ সালে খেলাপি ঋণ বাড়ায় ১০ শতাংশ কম মূলধন রয়েছে এমন ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯টি। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বাড়ার কারণে

আরও ৯টি ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে চলে গেছে। ১০ শতাংশের বেশি থেকে সাড়ে ১২ শতাংশ মূলধন রয়েছে গত দুই বছর ধরেই ৪টির রয়েছে। সাড়ে ১২ শতাংশের বেশি থেকে ১৫ শতাংশ মূলধন ছিল- এমন ব্যাংকের সংখ্যা ২০২৩ সালে ১৫টি। ২০২৪ সালে তা ৫টি কমে ১০টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ খেলাপি ঋণ বাড়ায় ৫টি ব্যাংকের মূলধন সাড়ে ১২ শতাংশের নিচে নেমে গেল। ২০২৩ সালে ১৫ শতাংশের বেশি থেকে ২০ শতাংশ মূলধন ছিল- এমন ব্যাংকের সংখ্যা ১৮টি। গত বছর তা কমে দাঁড়িয়েছে ১৪টিতে। খেলাপি ঋণ বাড়ার কারণে ৪টি ব্যাংকের মূলধন ১৫ শতাংশের নিচে নেমে গেল। ২০ শতাংশের ওপরে মূলধন গত দুই বছর ধরেই ১৪টি অপরিবর্তিত

রয়েছে। বিদেশি ও বেসরকারি খাতের কয়েকটি ভালো ব্যাংকের খেলাপি ঋণ যেমন বাড়ছে না, তেমনি কমছে না মূলধনও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি