বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ |
সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৩০ আগস্ট থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ডাচ ক্রিকেট বোর্ড। নেদারল্যান্ডসের দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ড, শাকিব জুলফিকার, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেনরা। সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর খেলবে। সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকা আসবে ডাচ জাতীয় ক্রিকেট দল এবং সাত সদস্যের কোচিং স্টাফ। বাংলাদেশ এখনো নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেনি। তবে এশিয়া কাপের ক্যাম্পের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। ছুটি নেওয়া মিরাজ ছাড়া বাকিরা স্কিল ট্রেনিং করতে সিলেট গেছেন। প্রাথমিক ওই

দল থেকেই ঘোষণা করা হবে ডাচদের বিপক্ষে সিরিজের দল। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপের আসর। বাংলাদেশ ডাচদের বিপক্ষে সিরিজ দিয়ে ওই টুর্নামেন্টের প্রস্তুতি সারবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর