ফার্স্ট-সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত: টুকু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ফার্স্ট-সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত: টুকু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ |
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, এটার ইফেক্ট কিন্তু সমাজে আরও কিছুদিন পরে গিয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। ছাত্রপ্রতিনিধি সেজে অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রয়াত আব্দুস সালাম তালুকদারের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে টুকু বলেন, এখন সচিবালয়ে, ডিসি অফিসে ফার্স্ট ইয়ার/সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিবদের পাশে বসে, ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত। তিনি বলেন, অনেকের পিএসদের

কারও দেড়শ, কারও আড়াইশ কোটি টাকার দুর্নীতির প্রমাণ দেশবাসী দেখেছে। এভাবে যদি রাষ্ট্রব্যবস্থাকে প্রথম পর্যায়েই ভেঙে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের অবস্থা ভবিষ্যতেও ভালো হবে না। কাজেই যে বয়সের কাজ, সেই বয়সেই করা উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম