ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
৩৬ বছর স্বামী থেকে আলাদা আলকা
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগনিক। ১৬টি ভাষায় ২০০০-এরও বেশি গান গেয়েছেন তিনি। এমনকি কলকাতাতেও এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যারা তার নাম জানেন না। জন্ম গুজরাতি পরিবারে, শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করেন মা শুভা ইয়াগনিকের কাছ থেকে। ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে।
আলকার ব্যক্তিগত জীবনও কম চমকপ্রদ নয়। শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু ৩৬ বছর ধরে স্বামীর সঙ্গে থাকছেন আলাদা। তবে এটি কখনো তাদের সম্পর্কের বোঝা হয়ে দাঁড়ায়নি।
১৯৮০ সালে ‘পায়েল কি ঝঙ্কার’ দিয়ে প্লেব্যাক যাত্রা শুরু। কণ্ঠের জাদু দর্শককে মুগ্ধ করেছে, একের পর এক হিট গান দিয়েছেন। কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে একাধিক গানও জনপ্রিয়তা
পেয়েছে। এই নিয়ে শোনা গেছে যে, আলকার সঙ্গে শানু-উদিতের সম্পর্ক রয়েছে- তবে বাস্তবতা হলো, তার প্রেম শুধু নীরজের জন্যই। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন কখনো নেতিবাচকভাবে প্রভাবিত হয়নি। ১৯৮৯ সালে বিয়ে হলেও ব্যবসা এবং কাজের কারণে আলকা মুম্বইতে, নীরজ শিলংয়ে থাকতেন। সাধারণত এমন পরিস্থিতিতে বিচ্ছেদ আসতে পারে, কিন্তু অলকা-নীরজের ক্ষেত্রে তা হয়নি। তাদের প্রথম পরিচয়ও ফিল্মের মতো- মায়ের বন্ধুর আত্মীয় নীরজের সঙ্গে স্টেশনে দেখা। প্রথম দেখাতেই ভালো লেগেছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে। দুই পরিবার প্রথমে বিয়েতে রাজি ছিল না, কিন্তু বিশ্বাসের জোরেই সম্পর্ক টিকে গেছে। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আলকা বলেন, ‘আমি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হইনি, কারণ আমার নীতি এবং বিশ্বাস
নীরজের প্রতি। বারবার ভেবেছি, আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসা এবং বিশ্বাসই আমাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছে।’ নীরজ মুম্বইয়ে ব্যবসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ছোট শহরের সরল ছেলে হওয়ায় সফল হননি। তাই এই তারকা শিল্পী চাইতেন, যাতে তিনি বারবার প্রতারিত না হন, তাই শিলংয়ে থাকাই উপযুক্ত। মাঝেমধ্যে পাঁচ বছর সেপারেট থাকলেও, কথার মাধ্যমে সমস্যা সমাধান করেছেন। এখন নীরজ মাঝে মাঝে মুম্বইয়ে আসেন, আলকা বছরে একবার শিলংয়ে গিয়ে পারিবারিক জীবন কাটান। ৩৬ বছর ধরে বিবাহিত হলেও আলাদা থেকেও সুখী জীবন কেটেছে তাদের।