ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো
বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগুয়েজ। বাগ্দান হয়ে গেছে তাদের। জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনা।
তবে বিয়ের আগেই তাদের বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এসেছে। রোনালদো ও জর্জিনা প্রায় ১০ বছর একসঙ্গে থাকছেন। তাদের সংসারে পাঁচ সন্তান আছে। যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে।
জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে স্বাক্ষর করেন দু’জন। ওই শর্ত অনুযায়ী, বিচ্ছেদ হয়ে গেল জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর থেকে মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায়
১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা করে পাবেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া দিয়েছে এই খবর। তারা দাবি করেছে, রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর এই শর্ত কার্যকর হয়। এছাড়া মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাশবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তারপরও যদি তাদের বিচ্ছেদ হয় সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে দু’জন স্বাক্ষর করেন। রোনালদোর দুই সন্তানের জননী জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদ মাধ্যমের মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮
হাজার ১৫৬ কোটি টাকা।
১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা করে পাবেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া দিয়েছে এই খবর। তারা দাবি করেছে, রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর এই শর্ত কার্যকর হয়। এছাড়া মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাশবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তারপরও যদি তাদের বিচ্ছেদ হয় সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে দু’জন স্বাক্ষর করেন। রোনালদোর দুই সন্তানের জননী জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদ মাধ্যমের মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮
হাজার ১৫৬ কোটি টাকা।





