দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২, আহত ১৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২, আহত ১৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে অবৈধ সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় আসার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালী হাফেজ নুরুল আমিন ও মানিকগঞ্জের আবু নাঈম নামে ২ বাংলাদেশি নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১৭ বাংলাদেশি। এদের মধ্যে একরামুল হক নামে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। সবাই বর্তমানে উইট ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় বাংলাদেশীরা জানান, দক্ষিণ আফ্রিকায় রবিবার ১০ আগস্ট ভোর রাতে প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশি নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬ টার দিকে গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন বাংলাদেশি নিহত হয়। নিহত হাফেজ নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জের

৬ নং রাজগঞ্জ ইউনিয়ের কৃষ্ণরামপুর গ্রামের কালিরহাট সংলগ্ন হাজী অলি উল্লাহ কোম্পানীর ছেলে। এবং অপরজন আবু নাঈম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চাঁনরব আলীর ছেলে। গুরুতর আহত হয়েছে ফেনীর জেলার দাগন ভুঞা উপজেলার হুদরায়তপুর ইউনিয়ের একরামুল হক। তিনি আশংকাজনক অবস্থায় উইটব্যাংক হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ দুর্ঘটনায় আহত ঢাকা জেলার নবাবগঞ্জের বালুখন্ড ইউনিয়নের উৎপল মন্ডল, অন্যান্য জেলার মো. আলাউদ্দিন, আরমান হোসেন, মো. ইব্রাহীম, নুর হোসেন, মো. মাসুদ, ফরিদ হোসেন, নাসির উদ্দিন মানিক, আব্দুল করিম সহ ১৬ জন বাংলাদেশি প্রাথমিক চিকিৎসা শেষে আত্মীয়-স্বজন ও নিজ গন্তব্যে চলে গিয়াছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’