কুয়ালালামপুরের রাস্তায় উড়ছে বাংলাদেশের পতাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

কুয়ালালামপুরের রাস্তায় উড়ছে বাংলাদেশের পতাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন সড়কে আজ লাল-সবুজের বাংলাদেশি পতাকা উড়ছে, যেন উৎসবের আমেজ। সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় পৌঁছবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই তিন দিনের সরকারি সফর ঘিরে শহরজুড়ে রয়েছে বিশেষ প্রস্তুতি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বন্ধু আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফরে আসছেন ড. মুহাম্মদ ইউনূস। সফরের মূল অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১২ আগস্ট)। এদিন পুত্রজায়ায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ সময় প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি সই হতে পারে। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জটিলতা সমাধান, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাতের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, উচ্চশিক্ষা,

রোহিঙ্গা ইস্যু, কৃষি, সমুদ্র অর্থনীতি ও আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের দুই মাস পর গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন। যা অন্তর্বর্তী সরকারের সময় প্রথম কোনো বিদেশি সরকারপ্রধানের সফর হিসেবে ইতিহাসে স্থান পায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে