আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ তালহা বলেছেন, বিশ্ব ক্রমেই মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে। উজবেকিস্তানের সামারখান্দে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির প্রথম বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত তালহা বলেন, আমরা মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়েছি। তিনি সতর্ক করে দেন যে, সাংস্কৃতিক বৈচিত্র্য এখন অনেক সময় সমাজে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, বৈজ্ঞানিক অগ্রগতিও এমন ঝুঁকি তৈরি করছে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি ও স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খন্দকার

তালহা বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মূল দর্শন আজও প্রাসঙ্গিক, তবে বর্তমান বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। তিনি বৈশ্বিক সম্প্রদায়কে মানব মর্যাদা, নৈতিক মূল্যবোধ ও সহমর্মিতার চেতনা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে খন্দকার এম তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্ব বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তিনি মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের অবদানকেও স্মরণ করেন। সাধারণ সম্মেলনের সাবেক সভাপতি রাষ্ট্রদূত সিমোনা বলেন, রাষ্ট্রদূত তালহার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইউনেস্কো ও বৈশ্বিক সম্প্রদায়কে নতুন দিকনির্দেশনা দেবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার এম তালহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। উল্লেখ্য, ৪০

বছর পর এবারই প্রথম ইউনেস্কোর সাধারণ সম্মেলন সদর দপ্তর প্যারিসের বাইরে অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প