থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৩৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৩৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ |
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে বিমানবাহী রণতরী প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অঞ্চলটিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অঞ্চলের একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছেন তারা। রয়টার্স জানিয়েছে, বন্যায় থাইল্যান্ডের নয়টি প্রদেশ ও প্রতিবেশী মালয়েশিয়ার আটটি প্রদেশ প্লাবিত হয়েছে। এতে উভয় দেশে বন্যাকবলিত প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৮ থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে আর একজনের মৃত্যু

হয়েছে মালয়েশিয়ায়। থাইল্যান্ডের সবচেয়ে বন্যা দুর্গত শহর হ্যাট ইয়াইয়ের একজন জনস্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নগরীর একটি প্রধান সরকারি হাসপাতালের প্রথম তলা ডুবে গেছে। এখানে ৬০০ রোগী ভর্তি আছেন যাদের মধ্যে প্রায় ৫০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। এখানে হেলিকপ্টার যোগে খাবার পাঠানো ও ফেরার সময় গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়েছে। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সোমরেক্ চুংসামান বলেন, “হ্যাট ইয়াই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকা সব রোগীকে আজকেই (বুধবার) সরিয়ে নেওয়া হবে।” এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, হ্যাট ইয়াইতে উদ্ধার অভিযান চালানোর জন্য প্রায় ২০টি হেলিকপ্টার ও ২০০ নৌযান নিয়োগ করা হয়েছে। তবে সেখানে বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষজনের কাছে

পৌঁছাতে সমস্যা হচ্ছে। সোমরেক্ জানান, রোগী, রোগীদের স্বজন ও চিকিৎসা কর্মীসহ হাসপাতালটিতে প্রায় ২০০০ মানুষ আছেন, পানি একটু কমলে সেখানে নৌকাযোগে খাবার পাঠানো যাবে। গত সপ্তাহে একদিনে হ্যাট ইয়াইতে ৩৩৫ মিলিমিটার (১৩ ইঞ্চি) বৃষ্টি হয়েছিল। এটি ৩০০ বছরের মধ্যে শহরটিতে সবেচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। থাই নৌবাহিনী জানিয়েছে, সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালটিতে জেনারেটর পৌঁছে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের একমাত্র বিমানবাহী রণতরী চাক্রি নরুবেত ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে মঙ্গলবার নিজ বন্দর থেকে রওনা হয়েছে। সোমরেক্ জানান, রোগী, রোগীদের স্বজন ও চিকিৎসা কর্মীসহ হাসপাতালটিতে প্রায় ২০০০ মানুষ আছেন, পানি একটু কমলে সেখানে নৌকাযোগে খাবার পাঠানো যাবে। গত সপ্তাহে একদিনে হ্যাট ইয়াইতে ৩৩৫ মিলিমিটার (১৩ ইঞ্চি) বৃষ্টি হয়েছিল। এটি ৩০০

বছরের মধ্যে শহরটিতে সবেচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। থাই নৌবাহিনী জানিয়েছে, সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালটিতে জেনারেটর পৌঁছে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের একমাত্র বিমানবাহী রণতরী চাক্রি নরুবেত ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে মঙ্গলবার নিজ বন্দর থেকে রওনা হয়েছে। হ্যাট ইয়াত যে প্রদেশে অবস্থিত সেই সোংকলাসহ থ্যাইল্যান্ডে দক্ষিণাঞ্চলীয় নয়টি প্রদেশ বন্যা কবলিত হয়েছে। বন্যায় এসব প্রদেশের ৯ লাখ ৮০ হাজার বাড়ি ও ২৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সোংকলাসহ বন্যাকবলিত বেশ কয়েকটি প্রদেশে বজ্রবৃষ্টি ও ভারি বৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়