ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ প্রবাসীর বাড়িই সন্দ্বীপে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ প্রবাসীর বাড়িই সন্দ্বীপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাতজনসহ মোট আটজন প্রবাসী বাংলাদেশির অকালমৃত্যুতে সন্দ্বীপজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়িই সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে। বাকি দুজন সন্দ্বীপের মাইটভাঙ্গা ও সন্দ্বীপ পৌরসভার রহমতপুরের বাসিন্দা। নিহত অন্যজন হলেন রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের আলাউদ্দিন। ওমান দুখুম হাসপাতালে চিকিৎসাধীন গাড়িচালক ছগির ভিডিওকলের মাধ্যমে আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদরা থেকে সাগরমুখী একটি মাছ পরিবহনের বড় গাড়ির বেপরোয়া গতির ধাক্কায় তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, সারিকাইত ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুর্ঘটনায় নিহত প্রবাসী শাহাবুদ্দীন, বাবলু ও রকি। তিনজনের বাড়ি পাশাপাশি। একই সমাজে বসবাস ছিল তাদের। তাদের হারানোর বেদনায় স্বজনদের কান্নার রোল

এলাকার আকাশ ভারী করে তুলেছে। শাহাবুদ্দীন মাত্র ২১ দিন আগে ছুটি কাটিয়ে ওমানে ফিরেছিলেন। দেড় বছর আগে বিয়ে করা তার ৪ মাসের শিশুকন্যা আছিয়া বাবাকে ডাকার আগেই এতিম হয়ে গেল। শাহাবুদ্দীনের পাশেই বাবলুর ঘর। তার দুই সন্তানের বয়স চার বছরের নিচে। বুঝজ্ঞান হওয়ার আগেই বাবাকে হারিয়ে ফেলল তারা। রকির একমাত্র ছেলের বয়স ৫ মাস। প্রতিদিন ভিডিওকল করে ছেলেকে দেখে পিতৃত্বের স্বাদ মেটানোর চেষ্টা করতেন তিনি। মারা যাওয়ার আগের দিনও কল করেছিলেন। অবুঝ সন্তানটি মোবাইল দেখলে সব সময় বাবার ছবি খোঁজার চেষ্টা করে— এ কথা বলে বারবার মূর্ছা যাচ্ছেন রকির স্ত্রী। সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার নিহত রনি দেড় বছরের একমাত্র সন্তান ও স্ত্রীকে

রেখে চলে গেলেন। তার পরিবার গত কয়েক বছরে একাধিক স্বজনকে হারিয়েছে। এছাড়া মাইটভাঙ্গা ৬ নম্বর ওয়ার্ডের নিহত জুয়েল ছয় বছর ধরে ওমানে ছিলেন। ৬-৭ মাস আগে ছুটিতে বাড়ি এসে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন, যা তিনি শেষ করে যেতে পারেননি। তার বাবা জামাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জোর দাবি জানিয়েছেন। সারিকাইত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসলিমা বেগম জানান, প্রবাসে একসঙ্গে এতজনের অকালমৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওমানে কর্মরত স্থানীয় প্রবাসী মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দূতাবাস এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানিয়েছেন, নিহতদের দাফন-কাফনের

বিষয়ে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প