৪০ পেরিয়ে রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিক গোল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫

৪০ পেরিয়ে রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিক গোল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ |
ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক ঘটনা নয়। তবে ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি কোনো সমস্যাই নয়। সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে রোনালদো আবারও সবাইকে বিস্মিত করেছেন। ম্যাচের যোগ করা সময়ের ৯৬ মিনিটে আল নাসর আক্রমণে উঠে ডান প্রান্তে বল পান নাওয়াফ বাওশাল। তিনি বক্সে থাকা রোনালদোর কাছে বল পাঠান। রোনালদো তখনই পিঠ মাটির দিকে রেখে বাইসাইকেল কিকের প্রস্তুতি নেন এবং অসাধারণ টাইমিংয়ে গোল করেন। খালেজের গোলরক্ষক আন্থনি মারেজ চেষ্টা করেও এই শট ঠেকাতে পারেননি। গোল করার পর রোনালদো সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করেন। তিনি নিজেই সামাজিক মাধ্যমে এই গোলের ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদের

‘সেরা ক্যাপশন জয়ী হোক’ বলে চ্যালেঞ্জ দেন। ফ্যানরা বিভিন্ন সৃজনশীল ক্যাপশন দিয়ে অংশগ্রহণ করেন, যেমন ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে’, ‘আকাশে ভাসানো বলের গন্তব্য শুধুই জালের ভেতর’ ইত্যাদি। রোনালদোর এই গোলের রাতে আল নাসর সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয় নিশ্চিত করে। এই য়ের ফলে শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭, সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩। পরবর্তী ম্যাচে আল নাসর এএফসি কাপে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোলের সঙ্গে মাঠে নামবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম