‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
২০২৩ ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ম্যাচ উত্তেজনা ছড়িয়েছিল বেশ। সে ম্যাচে মাঠের মধ্যেই বিবাদে জড়িয়েছিলেন বাংলাদেশের সৌম্য সরকার এবং ভারতের হার্ষিত রানা। সে ম্যাচে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার অনেক গালাগালি করেছেন বলে অভিযোগ তুলেছেন এই ভারতীয় ক্রিকেটার। কলম্বোয় ওয়ানডে সংস্করণের ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আগে ব্যাটিং করা ভারত ‘এ’ দল ২১১ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ এ দল একপর্যায়ে বিনা উইকেটে ৭০ রান তোলে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছিল ৫১ রানে। সম্প্রতি এই ম্যাচ নিয়ে আলোচিত ইউটিউব পডকাস্টার রণবীরের সঙ্গে কথা বলেছেন হার্ষিত। সেখানে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচে সব সময় লড়াই হয়। সেদিন আমরা আগে ব্যাটিং করেছিলাম। ১৬০ (২১১ রান) এর আশেপাশে অলআউট

হয়ে যাই। ব্যাটিংয়ের সময় ওরা আমাদের অনেক গালি দিয়েছে। ইয়াশ ধুল ও আমি যখন ব্যাটিং করছিলাম, প্রচুর গালি শুনেছি। আউট হয়ে বাইরে গিয়ে আমরা মাঠের গালি নিয়ে আলোচনা করছিলাম।’ বিশেষ করে সৌম্য সরকারের ওপর ক্ষোভ ঝেরেছেন হার্ষিত, ‘আমরা সবাই অনূর্ধ্ব-২৩ ক্রিকেট খেলতে গিয়েছি। সে (সৌম্য) ছিল আন্তর্জাতিক ক্রিকেটার। যা হয়েছে তার সঙ্গে সে যুক্ত ছিল। ভিডিওটা দেখলে বুঝবেন, আমি নিজের মতো উল্লাস করছিলাম। সে (সৌম্য) আমাকে কিছু বলেছে এবং সেখান থেকেই কথা-কাটাকাটি শুরু হয়। ওদের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল। এরপর ওদের অনেক ব্যাটসম্যানও গালি হজম করেছে। শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতেছিলাম।’ সে ম্যাচে বাংলাদেশের একাদশে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে

খেলেছিলেন রাকিবুল হাসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর