যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের, নিহত ২৪৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা ইসরাইলের, নিহত ২৪৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
লেবাননে গত বছর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ২৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫১৬ জন। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্ততায় ইসরাইল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। লেবাননের সংবাদপত্র আন-নাহার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করেছে। এ সময়কালে বৈরুতের উপশহরসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে — যার লক্ষ্য ছিল যানবাহন, সামরিক স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো। সবশেষ হামলাটি হয়েছে গত শুক্রবার (৮ আগস্ট)। এদিন সকালবেলা ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে একটি মোটরযানকে লক্ষ্য করে হামলা চালিয়ে একজনকে হত্যা করে। উল্লেখ্য, ২০২৩ সালের

৮ অক্টোবর থেকে ইসরাইল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার এই যুদ্ধে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ওই বছরেরই ২৭ নভেম্বর থেকে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়েছে। তাদের দাবি, তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির অধীনে, ইসরাইলের ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তেলআবিব তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। যদিও ইসরাইল এখনও পাঁচটি সীমান্ত

চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। তথ্যসূত্র: মেহের নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের