ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
ফাইনালের আগে যেন একেবারে প্রস্তুতির সেরা পরীক্ষা দিয়ে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। আগের ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তরুণ টাইগাররা। হারারেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। পরে মাত্র ৩৫ ওভারে ১২৪ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে বড় জয় নিশ্চিত করে আজিজুল হাকিমের দল। ইনিংসের শুরুতে জাওয়াদ আবরার ৫ রান করে ফিরলেও ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল গড়ে তোলেন ১১২ রানের দুর্দান্ত জুটি। ৬৫ বলে ৩৪ রান করে আজিজুল আউট হলে চাপ সামলান রিফাত। সেঞ্চুরির আভাস দিলেও ৭৮ বলে ১০ চার ও

১ ছক্কায় ৭৭ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর রিজান হোসেন (৩০) ও আব্দুল্লাহ (৩৭) রান তোলেন দ্রুত গতিতে। শেষ দিকে ফরিদ হাসান (৪৪ বলে অপরাজিত ৩৮) ও দেবাশীষ দেবা (১৩ বলে অপরাজিত ৩৪, ২ ছক্কা ও ১ চার) সপ্তম উইকেটে ৫১ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে পৌঁছে দেন আড়াই শ ছাড়ানো স্কোরে। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯। ১৬ রানে ৩ উইকেট হারানোর পর বেনি জুজে ও মার্শাল মাশাভার ৪৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ৮৮ বলে ৪৭ রান করে জুজে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিচেল ব্লিগনাউট শেষ দিকে ৩৪ বলে

৩০ রান করলেও ব্যবধান কমাতে পারেননি। বাংলাদেশের হয়ে আজিজুল ও রিজান সমান ৩টি করে উইকেট নেন, আল আমিন শিকার করেন ২ উইকেট। আগামী ১০ আগস্ট ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের। আগের ম্যাচে যাদের হারিয়ে এসেছে আজিজুলরা, সেই প্রতিপক্ষের বিপক্ষে এবার শিরোপা জয়ের মিশনে নামবে তারা। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৮৪/৬ (রিফাত ৭৭, ফরিদ ৩৮\*, আব্দুল্লাহ ৩৭, দেবাশীষ ৩৪\*; মাজভিতোরেরা ৩/৭০) জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯: ৩৫ ওভারে ১২৪ (জুজে ৪৭, ব্লিগনাউট ৩০; রিজান ৩/৯, আজিজুল ৩/২৫, আল আমিন ২/২৭) ফল: বাংলাদেশ ১৬০ রানে জয়ী

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!