ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ইউরোপের পাঁচ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পবিপ্রবির ডা. আবু সাঈদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ইউরোপের পাঁচ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পবিপ্রবির ডা. আবু সাঈদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
ইউরোপীয় ইউনিয়নের অন্যতম মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী ডা. আবু সাঈদ। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষে ‘লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাক্সিনোলজি এডুকেশন (LIVE)’ প্রোগ্রামের আওতায় ইউরোপের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও পূর্ণ তহবিলসহ (ফুল-ফান্ডেড) উচ্চশিক্ষা কার্যক্রমগুলোর অন্যতম এই প্রোগ্রামের অধীনে ডা. আবু সাঈদ অধ্যয়ন করবেন ফ্রান্স, স্পেন ও বেলজিয়ামে অবস্থিত পাঁচটি বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানগুলো হলো— Université Claude Bernard Lyon 1 (France) Universitat Autònoma de Barcelona (Spain) University of Barcelona (Spain) University of Antwerp (Belgium) Université Jean Monnet Saint-Étienne (France) ইতোমধ্যে তিনি স্পেনের শিক্ষাভিসা হাতে পেয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরেই ইউরোপের

উদ্দেশে যাত্রা করবেন তিনি। স্কলারশিপের আওতায় তার টিউশন ফি, মাসিক ভাতা (স্টাইপেন্ড), আন্তর্জাতিক ভ্রমণ ব্যয়, স্বাস্থ্যবীমা ও আবাসনের সম্পূর্ণ ব্যয় বহন করা হবে। ‘LIVE’ প্রোগ্রামটি একটি দুই বছরের আন্তর্জাতিক যৌথ মাস্টার্স ডিগ্রি, যা ভ্যাকসিনোলজি, ইমিউনোলজি, সংক্রামক ব্যাধি, জনস্বাস্থ্য নীতি, এবং স্বাস্থ্যবিষয়ক মানবিকতা বিষয়ে গভীরতর জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দেয়। এতে শিক্ষার্থীরা গবেষণা, শিল্প, জনস্বাস্থ্য বা একাডেমিক জগতে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি পান। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. আবু সাঈদ বলেন, “আলহামদুলিল্লাহ, ইরাসমাস মুন্ডাসের মতো সম্মানজনক স্কলারশিপ অর্জন করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। এটি শুধু আমার একাডেমিক জীবনের বড় মাইলফলক নয়, বরং বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একটি দারুণ সুযোগও। ভবিষ্যতে ভ্যাকসিন সায়েন্স, পাবলিক হেলথ

এবং ওয়ান হেলথভিত্তিক নীতিনির্ধারণী গবেষণায় অবদান রাখতে চাই।” উল্লেখ্য, ইরাসমাস মুন্ডাস ইউরোপীয় কমিশনের অর্থায়নে পরিচালিত একটি শীর্ষস্থানীয় স্কলারশিপ প্রোগ্রাম, যেখানে প্রতিবছর বিশ্বের হাজারো আবেদনকারীর মধ্য থেকে শুধুমাত্র মেধা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ যোগ্যদের বাছাই করা হয়। facebook sharing button

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম