চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, এই উদ্যোগ মূলত চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ। পলিটিকোর হাতে আসা এক অভ্যন্তরীণ নথির বরাতে বলা হয়েছে, নাসা বেসরকারি খাত থেকে ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করবে। এই চুল্লি দীর্ঘমেয়াদি চন্দ্রাভিযানে শক্তি সরবরাহ করতে পারবে এবং ভবিষ্যতে মানুষসহ চাঁদে অভিযানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করবে। নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোকে বলেন, 'এটা দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার বিষয়।' সূত্র

জানায়, সংস্থাটিকে ৬০ দিনের মধ্যে একটি প্রকল্পের নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্ট শিল্পখাতের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই চুল্লি চালু করাই চূড়ান্ত লক্ষ্য। একই সময়ের মধ্যে চীনও তাদের প্রথম নভোচারীকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর আগেও নাসা ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ছোট পারমাণবিক চুল্লি তৈরির গবেষণায় অর্থায়ন করেছিল। তবে এবারের উদ্যোগ সময়সীমা ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে আরও বড় পরিসরে। নথিতে সতর্ক করে বলা হয়েছে, যে দেশ প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করবে, তারা চাঁদের নির্দিষ্ট অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে ঘোষণা করতে পারে। এতে করে অন্য দেশগুলোর প্রবেশাধিকার সীমিত হয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে পল্লবীতে শিশুহত্যা: দুই আসামির বিরুদ্ধে চার্জশিট কক্সবাজার আদালত চত্বরে গুলিবিদ্ধ ২ ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহেল ও তার স্ত্রীর বিচার শুরুর বিষয়ে শুনানির দিন ধার্য হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮ ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে যুক্তরাষ্ট্র এবার ভুল করলে ‘বড় শাস্তি দেবে’ ইরান ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়