নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫

নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ |
দিনে ঐতিহ্য, রাতে গ্ল্যামার। জানভি দেখালেন কীভাবে এক উৎসবে দুই ভাবে সাজতে পারেন আপনিও। বিয়ের মৌসুম মানেই সাজগোজ, উজ্জ্বল রঙ আর একটু বাড়তি ঝলক। আর জানভি কাপুর মানেই, ফ্যাশনে রাজকীয় ছোঁয়া। বন্ধুর বিয়েতে জানভির সাজ যেন ছিল একেবারে সিনেমার মতো। একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিকতার ঝলক। দিনের অনুষ্ঠানের জন্য তিনি পরেছিলেন আইভরি রঙের হাতে বোনা শাড়ি। সূক্ষ্ম রেশম আর ঝলমলে জরদোজির কারুকাজ ছিল শাড়িটিতে। এর সঙ্গে পরেছিলেন গভীর লাল রঙের ব্লাউজ। যেখানে ছিল সিকুইন, মুক্তা আর হাতের এমব্রয়ডারির কাজ। গলায় কুন্দনের ভারী নেকলেস, কানে দুল আর হাতে ব্রেসলেট। সব মিলিয়ে সাজে ছিল একদম রাজকীয় ভাব। মেকআপে জানভি রেখেছিলেন সহজভাব। কাজল ঘেরা চোখ,

উজ্জ্বল ত্বক, কপালে টিপ আর হালকা খোঁপা করা চুল। পেছনে জয়পুরের পাথরের প্রাসাদ আর আকাশের গোধূলি রঙ। সব মিলিয়ে জানভির এই লুক যেন রাজস্থানের কোনো রাজকন্যার গল্প থেকে উঠে আসা। রাতের অনুষ্ঠানে জানভি পুরো লুকটাই পাল্টে ফেললেন। পরে নিলেন ডিজাইনার মনিষ মালহোত্রার সোনালি সিকুইনের ঝলমলে লেহেঙ্গা। কোমর থেকে নীচ পর্যন্ত সুন্দরভাবে বসে থাকা স্কার্ট, এক-কাঁধ খোলা ব্লাউজ আর তার সঙ্গে অর্গানজা ড্রেপ। আর পুরো সাজে ছিল আধুনিক গ্ল্যামারের স্পর্শ। চুল রাখলেন একেবারে সোজা, মেকআপে হালকা ব্রোঞ্জ টোন, কানে লম্বা দুল যেন তাঁর লুকটিকে আরও উজ্জ্বল করেছে। দিনে ঐতিহ্যের শাড়ি, রাতে আধুনিক লেহেঙ্গা। জানভি কাপুর দেখিয়ে দিলেন, এক উৎসবে দুই রকম মুডেও কীভাবে স্টাইলিশ

থাকা যায় সহজভাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল