ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট
যার গান শোনার জন্য দর্শকের চাপে শহরের নিরাপত্তা বলয় প্রায় ভেঙে পড়ে, যাকে এক ঝলক দেখার জন্য কনসার্টের মাঠে জায়গা না পেয়ে ভক্ত অনুরাগীরা পাহাড় বেয়ে ওঠে, সেই টেইলর সুইফট এবার গ্র্যামির মনোনয়ন থেকে বাদ পড়ে স্তম্ভিত করে দিয়েছেন অনেককে।
বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরের মনোনয়নের তালিকায় নাম নেই ‘দ্য ইরাস ট্যুর’ দিয়ে নিজেকে ঐতিহাসিক করে তোলা যুক্তরাষ্ট্রের এই গায়িকার। পেইজ সিক্স লিখেছে, ১৪ বারের গ্র্যামি জয়ী সুইফটের ক্যারিয়ারে এমনটি ঘটল ২০০৬ সালের পর।
গেল বছর সুইফটের ‘টিটিপিডি’ অ্যালবামটি পুরস্কারের জন্য ছয় শাখায় মনোনয়ন পেয়েছিল। তবে পুরস্কার ছাড়াই সেবার বাড়ি ফিরতে হয়েছিল গায়িকাকে।
তারও আগেরবার ‘মিডনাইটস’ অ্যাালবামের জন্য বছরের সেরা
অ্যালবাম এবং সেরা পপ ভোকাল অ্যালবামের দুটি পুরস্কার জেতেন সুইফট। এবারের দুর্ঘটনার মূল কারণ হল সুইফটের দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ মুক্তির সময়কাল। ধারাবাহিক নাটকে দিলারা জামান এই অ্যালবাম প্রকাশ হয়েছে গত অক্টোবরে। ততদিনে এবারের ৬৮তম আসরের মনোনয়নের সময়সীমা পেরিয়ে গেছে। ২০২৪ সালের ৩১ অগাস্ট থেকে চলতি বছরের ৩০ অগাস্টের মধ্যে প্রকাশিত গান কিংবা অ্যালবামগুলো ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। তবে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ ২০২৭ সালের গ্র্যামিতে মনোনীত হবে বলে স্বাভাবিকভাবেই ধারণা করা যায়। এর মধ্য দিয়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে অষ্টমবারের মতো মনোনয়ন পেতে পারেন সুইফট। আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে অনুষ্ঠিত
হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনো ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে সুইফট থাকবেন কী না তাও নিশ্চিত নয়। কেউ কেউ বলছেন, এমনও হতে পারে অনুষ্ঠান সঞ্চালনার ভার সুইফট নিলেও নিতে পারেন।