ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
এবার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়ে আলোচনায় উরফি জাভেদ
ভারতীয় মডেল-অভিনেত্রী উরফি জাভেদের উপস্থিতি মানেই নতুন কোনো চর্চার সূত্রপাত। বিশেষ করে তার পোশাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। মাঝে মাঝে তিনি তার ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে অবাক করে দেন।
আবার অনেক সময় পোশাকের জন্য ট্রলের শিকারও হতে হয় তাকে। তবে এই সব সমালোচনাকে কখনওই সেভাবে পাত্তা দেন না উরফি। তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অকপট থাকেন।
তবে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে যে তথ্য ফাঁস করেছেন তা বেশ অবাক করা। তিনি জানিয়েছেন যে তিনি নাকি তার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে, উরফি তার প্রেমিক সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘ সে তো এখানকার নয়, ও দিল্লির ছেলে। আমার প্রেমিকের উচ্চতা ৬'৪।
যত
দূরেই হোক না কেন, এটি মাত্র দুই ঘন্টার ফ্লাইট। আমি প্রতি সপ্তাহান্তে ওখানে গিয়ে থাকি। কিন্তু ওখানে যদি পাপারাৎজিরা আসে তবে ও পালিয়ে যাবে। আসলে ও খুব লাজুক। ইস্টাগ্রামেও কোনো পোস্ট করে না। নেটদুনিয়ায় ও কোনও ছাপ নেই বললেই চলে, সেই জায়গায় আমি একেবারে বিপরীত।' এরপর উরফিকে জিজ্ঞাসা করা হয়, কোথায় তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি বলেন, 'হঠাৎ করেই তার সঙ্গে আমার ভাগ্যযোগে দেখা হয়। আমরা সেই সময় একই জায়গায় ছিলাম। তার বিয়ে কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি তার বিয়ে ভেঙে দিয়েছি। তবে তখনও কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল তারা।'
দূরেই হোক না কেন, এটি মাত্র দুই ঘন্টার ফ্লাইট। আমি প্রতি সপ্তাহান্তে ওখানে গিয়ে থাকি। কিন্তু ওখানে যদি পাপারাৎজিরা আসে তবে ও পালিয়ে যাবে। আসলে ও খুব লাজুক। ইস্টাগ্রামেও কোনো পোস্ট করে না। নেটদুনিয়ায় ও কোনও ছাপ নেই বললেই চলে, সেই জায়গায় আমি একেবারে বিপরীত।' এরপর উরফিকে জিজ্ঞাসা করা হয়, কোথায় তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি বলেন, 'হঠাৎ করেই তার সঙ্গে আমার ভাগ্যযোগে দেখা হয়। আমরা সেই সময় একই জায়গায় ছিলাম। তার বিয়ে কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি তার বিয়ে ভেঙে দিয়েছি। তবে তখনও কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল তারা।'





