দুই সংসার নিয়ে বিপাকে শাকিব, মন্তব্য ঘিরে বিতর্কে জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

দুই সংসার নিয়ে বিপাকে শাকিব, মন্তব্য ঘিরে বিতর্কে জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খানকে ঘিরে আবারও জমে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ব্যক্তিগত জীবনে আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক এবং পারিবারিক জটিলতা নিয়ে চলছে নানা আলোচনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বুবলী ও তাদের সন্তান বীরের সঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশের পর বিষয়টি নতুন করে চর্চায় আসে। যদিও শাকিব এর আগে জানান, অপু ও বুবলী—দুজনই এখন তার অতীত। তবে মাঝে মাঝে তাদের সঙ্গে পারিবারিক সময় কাটাতে দেখা যায় তাকে। এই অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এক স্ট্যাটাসে জয় লিখেছেন, “শাকিবের দুই সন্তান, দুই সংসার। তিনি দায়িত্ব পালনের চেষ্টা করছেন। তবে এমন এক অবস্থায়

আছেন, যেখানে কাউকেই সন্তুষ্ট করতে পারছেন না। কারণ, এক স্ত্রীর মন রাখা যেখানে কঠিন, সেখানে দুজনকে খুশি রাখা প্রায় অসম্ভব। তিনি বড় তারকা হলেও সবক্ষেত্রে দক্ষতা দেখানো কঠিন।” জয়ের এই মন্তব্যকে কেন্দ্র করে ফেসবুকজুড়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও অনেকে সমালোচনা করেছেন। মন্তব্যের ঘরে কেউ শাকিবের ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ জয়কেই আক্রমণ করেছেন। সাব্বির নামে একজন লেখেন, “ডিভোর্স হওয়ার পরেও স্ত্রী থাকে কীভাবে ভাই? বিষয়টা আমার মাথায় ঢোকে না।” আরেকজন ব্যঙ্গ করে লেখেন, “অপু বিশ্বাসকে বলেন স্ট্যাটাস দিতে, নাহলে জাতির ঘুম হবে না।” আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও শাকিব, অপু কিংবা বুবলীর পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো

প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার