ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বললেন ইসরায়েলের শীর্ষ সাবেক কর্মকর্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বললেন ইসরায়েলের শীর্ষ সাবেক কর্মকর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ইসরায়েলের ৬০০ নাগরিক। তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাদ, মোসাদের সাবেক প্রধান তামির পার্দোসহ অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তারা। সোমবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। চিঠিতে সাবেক নিরাপত্তা কর্মকর্তারা উল্লেখ করেছেন, তাদের পেশাগত মূল্যায়ন হলো, হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ট্রাম্পকে উদ্দেশ্য করে চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার ওপর ইসরায়েলের বিশাল জনগোষ্ঠীর বিশ্বাস আছে। আপনি নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনার ক্ষমতা রাখেন। তাই যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফেরত আনুন। মানুষের কষ্টের অবসান ঘটান।’ বিবিসি বলছে, যুদ্ধ বন্ধের এই আহ্বান এমন সময়ে এলো যখন নেতানিয়াহু গাজায় সামরিক

অভিযান আরও বাড়ানোর চেষ্টা করছেন। নিরাপত্তা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়ালন বিবিসিকে বলেছেন, ‘শুরুতে এটি প্রতিরোধমূলক যুদ্ধ ছিল। কিন্তু যখন আমরা সব সামরিক লক্ষ্য অর্জন করলাম, তখন এই যুদ্ধ আর ন্যায্য যুদ্ধ থাকল না।’ ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা লিখেছেন, ‘গাজা যুদ্ধ বন্ধ করুন। আমরা আপনাকে গাজা যুদ্ধ শেষ করার আহ্বান জানাচ্ছি। আপনি এটি লেবাননে করেছিলেন। গাজাতেও তা করার সময় এসেছে।’ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে ইসরায়েলি সামরিক অভিযানে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিতে ১৮০ জন মারা গেছে। তাদের মধ্যে ৯৩ জনই শিশু। জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো বলেছে, গাজায় বর্তমানে

দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে