বিমানে মিলল তেলাপোকা, ভোগান্তিতে যাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

বিমানে মিলল তেলাপোকা, ভোগান্তিতে যাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে তেলাপোকার উপস্থিতি যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে। বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে দুই যাত্রী তেলাপোকা দেখার কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে দায় স্বীকার করে তদন্তের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলছে, মাঝে মাঝে পোকামাকড় ঢুকে যায়। বিমানে তেলাপোকা থাকার বিষয়টি স্বীকার করে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মাটিতে অবস্থানকালে মাঝে মাঝে বিমানে পোকামাকড় ঢুকে যায়। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে ও আরামদায়ক যাত্রার জন্য তাদের একই শ্রেণির অন্য সিটে সরিয়ে নেওয়া হয়েছিল। এনডিটিভি বলছে, এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানে এ ঘটনাটি ঘটে। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার

ভাষ্য অনুযায়ী, প্রথম ধাপে অর্থাৎ কলকাতা পর্যন্ত যাত্রায় দুই যাত্রী দুঃখজনকভাবে কিছু ছোট তেলাপোকার উপস্থিতির কারণে বিরক্ত হন। কলকাতায় নির্ধারিত জ্বালানি সরবরাহের বিরতিতে বিমানটির গভীর পরিষ্কার কার্যক্রম চালানো হয় বলে জানায় সংস্থাটি। এরপর বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়। ঘটনার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে বলেছে, আমরা যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখিত। তবে একইসঙ্গে তারা বিষয়টিকে হালকাভাবে উল্লেখ করে বলেছে, নিয়মিত জীবাণুনাশক ছিটানো সত্ত্বেও মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে তাতে পোকামাকড় প্রবেশ করতে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে যাতে তেলাপোকার উৎস ও প্রবেশের কারণ নির্ধারণ করা যায়। উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন

আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান উড্ডয়নের আগে কেবিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে বাতিল করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ