শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫

শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ |
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ ১২ দিন পর রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে। তবে আগের মতো প্রাণচাঞ্চল্য আর নেই। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—সবাই যেন শোকের ভারে নীরব। বিমান দুর্ঘটনার ঘটনার পর প্রথম দিন খুলেছে ক্যাম্পাস। সকাল ৯টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী ও অভিভাবক কলেজে আসতে শুরু করেন। য দিও কোনো ক্লাস হয়নি, তবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় আহত বন্ধুদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। কেউ কেউ ক্ষতিগ্রস্ত ভবনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহত একজন ছোট ভাইয়ের কথা মনে পড়ছে বারবার। আর দ্বাদশ শ্রেণির নওরোজ আফরিন বলেন,

“কলেজে আসতে ভয় লাগছিল, তবুও এলাম। ছোটদের মুখগুলো মনে পড়ছে, ভাবতেই কষ্ট হচ্ছে।” প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ধীরে ধীরে শিক্ষার্থীদের মানসিক স্থিতি ফেরাতে এই সীমিত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চাইলে কাউন্সেলিং সেন্টারে গিয়ে কথা বলতে পারবে। তিনি আরও জানান, বিমান বাহিনীর সহায়তায় ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে। পাশাপাশি শিক্ষকরা নিয়মিত কাউন্সেলিং পরিচালনা করছেন। এই দুর্যোগময় সময়ে পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা শিক্ষাপ্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম