বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলে ঢাকাগামী ৭২ বিমান যাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫

বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলে ঢাকাগামী ৭২ বিমান যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ |
মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই ঘটে যেতে পারত বড় ধরনের বিমান দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে একটি বেওয়ারিশ কুকুরের। সৌভাগ্যক্রমে কোনো যাত্রী হতাহত হননি, তবে ঘটনার সময় বিমানে থাকা ৭২ জন যাত্রীর সবার মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা। কীভাবে ঘটল ঘটনা? ২ আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী ফ্লাইটটি রানওয়ে দিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ একটি কুকুর দৌড়ে এসে বিমানের গায়ে ধাক্কা দেয়। এতে কুকুরটি ঘটনাস্থলেই মারা যায়। পাইলট তৎক্ষণাৎ উড্ডয়ন স্থগিত করেন এবং বিমানটিকে নিরাপত্তা পরীক্ষার জন্য থামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা কুকুরটির মরদেহ

সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণ ও থ্রো-চেক শেষে নিশ্চিত হওয়া যায়, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি। এরপর রাত ৮টা ৮ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। কী বলছেন কর্তৃপক্ষ? বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন,"উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে ফ্লাইটে থাকা যাত্রীরা সবাই নিরাপদ ছিলেন। এটি সত্যি এক অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা।" তিনি আরও বলেন, সন্ধ্যার পর রানওয়ে এলাকায় বেওয়ারিশ কুকুরের আনাগোনা বেড়ে যায়, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তা সদস্যরা। প্রশ্ন উঠছে নিরাপত্তা ঘিরে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১৮৯ জন আনসার সদস্য। তা সত্ত্বেও রানওয়ে এলাকায় কুকুর প্রবেশ করায় প্রশ্ন উঠেছে, নিরাপত্তা বলয় কতটা কার্যকর? বিশেষজ্ঞরা বলছেন, রানওয়ের মতো সংবেদনশীল এলাকায়

প্রাণীর অনুপ্রবেশ একটি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আলোর স্বল্পতা, অব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির ঘাটতির বিষয়টিও সামনে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার