মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির কুয়ানতান শহরে ইস্ট কোস্ট হাইওয়ের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি টয়োটা অ্যাভাঞ্জা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা হলেন- গাড়িচালক সাব্বির হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। তারা সকলেই বাংলাদেশি নাগরিক। এছাড়া গাড়িতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে। পুলিশ জানিয়েছে, নিহত চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি গাড়িটির রোড ট্যাক্স চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তদন্তে এসব বিষয় খতিয়ে হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে পুলিশ। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য