মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬

মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ |
দেশ যখন এক গভীর অস্থির সময় পার করছে, চারদিকে যখন পরিকল্পিতভাবে মৌলবাদের উস্কানি ছড়ানো হচ্ছে—ঠিক সেই সময়ে বাংলাদেশের হাজার বছরের অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর আঘাত নেমে এসেছে। অবৈধ জামাতি ইউনুসের নেতৃত্বে সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, ভয়ভীতি ও সংস্কৃতি দমনের রাজনীতি এখন প্রকাশ্য। পুরান ঢাকায় শতবর্ষী ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব বন্ধের হুমকি ও ঘোষণা তারই জ্বলন্ত উদাহরণ। মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ—যা ধর্মের ঊর্ধ্বে উঠে বাঙালির মিলনের উৎসব—সেটিকেই মৌলবাদীরা ‘অপরাধ’ বানাতে চাইছে। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ভেঙে ফেলা। এই দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগ মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে—বাংলাদেশ কোনো মৌলবাদী রাষ্ট্র নয়, ছিল না, হবেও না।

ভয় দেখিয়ে, উৎসব বন্ধ করে, সংস্কৃতি দমন করে এ দেশের চেতনাকে মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগ মনে করে, আজ সাকরাইন বন্ধের ষড়যন্ত্র মানে কাল পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত। তাই এই মুহূর্তে সংস্কৃতির পাশে দাঁড়ানো মানেই বাংলাদেশের পক্ষে দাঁড়ানো। মকর সংক্রান্তির শুভেচ্ছা শুধু একটি উৎসবের বার্তা নয়— এটি মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা, এটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে অবস্থানের অঙ্গীকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’