মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ |
মালয়েশিয়ায় সঞ্চয় স্কিম প্রভিডেন্ট ফান্ডে ১৩ লাখ বিদেশি কর্মী নিবন্ধন করেছেন। চলতি বছরের ১ অক্টোবর এ স্কিম কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০ হাজার নিয়োগকর্তার মাধ্যমে ১৩ লাখ বিদেশি কর্মী নিবন্ধন করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মালয়েশিয়ার কর্মী সঞ্চয় তহবিল (কেডব্লিউএসপি) বলছে, দায়িত্বশীল ও আইনানুগ নিয়োগকর্তাদের মধ্যে এটি এক ইতিবাচক সূচনা। তবে এখনো কিছু নিয়োগকর্তা বাধ্যতামূলক অবদান প্রদানে ব্যর্থ হচ্ছেন, যা তাদের বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ অবস্থায় কেডব্লিউএসপি বিদেশি কর্মীদের সুরক্ষা জোরদার ও আইন প্রয়োগ নিশ্চিত করতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সঙ্গে একটি কৌশলগত নোট অব আন্ডারস্ট্যান্ডিং (এমওসি) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক সমাবেশে

স্বাক্ষরিত এই সমঝোতা নোটকে কেডব্লিউএসপি ১৯৯১ সালের আইনের বাস্তবায়ন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছে। কেডব্লিউএসপি জানায়, ইমিগ্রেশন ও কেডব্লিউএসপির মধ্যে সিস্টেম সমন্বয় কার্যকর হওয়ায় এখন উভয় সংস্থা আরও নির্ভরযোগ্য ও নিরাপদভাবে তথ্য বিনিময় করতে পারবে। এর মধ্যে রয়েছে অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এবং মালয়েশিয়ায় কর্মসংস্থানের অনুমতিপ্রাপ্ত অন্যান্য বৈধ পাসসংক্রান্ত তথ্য। কেডব্লিউএসপির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সাযালিজা জাইনুদ্দিন বলেন, এই সহযোগিতা কর্মীদের পরিচয় যাচাই আরও শক্তিশালী করবে এবং বিদেশি কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করবে। তিনি বলেন, এটি বাধ্যতামূলক অবদান বাস্তবায়নে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করবে এবং এর কার্যকর প্রয়োগে বড় ভূমিকা রাখবে। সাযালিজা আরও জানান, ১ অক্টোবর ২০২৫ থেকে বাধ্যতামূলক অবদানের পূর্ণ প্রয়োগ শুরু হলে

এই সমন্বিত ডেটা সিস্টেম যাচাই–বাছাই প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প